শিরোনাম :
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করতে হবে ———-মোস্তাফিজুর রহমান এমপি শুভেচ্ছা ও অভিনন্দন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় দৈনিক আজকের খোলা কাগজ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশের গণমাধ্যম ও তথ্য-সম্প্রচার খাতের উন্নয়ন, স্বাধীন সাংবাদিকতার বিকাশ এবং পেশাদার সাংবাদিকদের কল্যাণে তাঁর কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছি। আলমগীর কবির সম্পাদক দৈনিক আজকের খোলা কাগজ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, সেবা ব্যাহত নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাইমদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

মারুফ হাসান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,  সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত আকবর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  জিল্লুর রহমান, সার ডিলার লিটন সাহা, পলক চন্দ্র সাহা, আলহাজ্ব দেলোয়ার হোসেন এবং প্রেস ক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম নেওয়া কিংবা সার-বীজ মজুত করে রাখার সুযোগ দেওয়া যাবে না। কৃষকরা যাতে প্রয়োজনের সময় সহজে ও ন্যায্যমূল্যে সার ও বীজ পান, সে বিষয়ে ডিলারদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, সার ও বীজের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com