নিয়ামতপুর ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্হায়পনা বিষয়ে সচেতনামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকেল ৪টার দিকে দরগাপাড়া স্কুল মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:শাহিন আলম। ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা গন,এলাকার বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মী বিন্দ প্রমুখ।
এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ।