শিরোনাম :
বকশীগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অবৈধভাবে মাটি কাটায় বকশিগঞ্জ প্রশাসন কঠোর অবস্থান জরিমানা ৫০ হাজার চৌদ্দগ্রামে দাদা,দাদী, মায়ের,মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরণ বকশীগঞ্জ সদর হাসপাতালে মসজিদের দানবাক্স ভেঙ্গে চুরির অভিযোগে যুবক আটক ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক আটক নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত

নিয়ামতপুরে সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও প্রচারণা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬৬ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলার সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে স্থানীয় মুসল্লি, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (৪৬) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে একযোগে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের বার্তাও পৌঁছে দেওয়া সম্ভব।

বক্তারা উপজেলার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা এবং সুবিধাজনক স্থানে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির মাধ্যমে নিয়ামতপুর উপজেলাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com