শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব বকশিগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহিলার গলিত লাশ উদ্ধার

নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ সময়-দৃশ্য

আলমগীর কবিরঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গৌরবময় পথচলার ২৪ বছর পূর্তি ও ২৫তম বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুরশিদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আলমগীর কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সাংবাদিক আল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম কাউসারুল ইসলাম রতন, ইসতেকার শুভ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা উপজেলা ছাত্রদল নেতা নাহিদ ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়দুল, জিয়া সৈনিক দলের নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মানিক, নিয়ামতপুর উপজেলা ইমারত ও শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী এবং নিয়ামতপুর পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ডালিম বর্মন ইসতেকার শুভ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক মুক্ত খবরের দীর্ঘ পথচলা, সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা এবং গণমানুষের কথা তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ সংরক্ষণ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে দৈনিক মুক্ত খবর আগামীতেও পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করে এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সহকর্মী সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের মিলনমেলায় পরিণত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com