শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

মারুফ হাসান,জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের আইমনা মতিবর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজ ওই গ্রামের জামাত ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যান পারভেজ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  "ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার"

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com