শিরোনাম :
​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ অনাবৃষ্টিতে ফাটল ধরেছে আমনক্ষেতে, সেচ-সারে বাড়তি ব্যয়ের চাপে কৃষক নিয়ামতপুরে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,১২ বস্তা চিনি জব্দ দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

রনি রজব ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল নেশাজাতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত পৌনে ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। ওই গ্রামের স্থানীয় হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​তিনি আরও বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবি’র এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com