
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ১৫৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফসহ নাসিরুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (গাবতলীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিরুল ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়,বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, নাসিরুল ইসলামের দেখানো ও তার নিজ হাতে বের করে দেওয়া মতে তার বাড়ির রান্নাঘর সংলগ্ন খড়ি রাখার ঘর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় নাসিরুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ব