শিরোনাম :
অপরাধ দমন ও মাদক উদ্ধারে সাফল্য: রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী রেহেল রানা আটক চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন

অপরাধ দমন ও মাদক উদ্ধারে সাফল্য: রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
অপরাধ দমন, হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার এবং সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলরুমে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা ও রেঞ্জ কনফারেন্সে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ।

সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামসহ রাজশাহী রেঞ্জের আট জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন—ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, একই শাখার এসআই (নিরস্ত্র) মশিউর রহমান এবং পোরশা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলাম।

ধামইরহাট থানার ওসি মোঃ মিন্টু রহমান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, তিনজন আসামিকে গ্রেফতার এবং তিন আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন।

মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম পেশাগত দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক লাভ করেন এবং রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত/পুরস্কৃত হন।

ডিবি নওগাঁর এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করেন। একই সঙ্গে গ্রেফতারকৃত দুই আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেন।

অন্যদিকে ডিবি নওগাঁর এসআই (নিরস্ত্র) মশিউর রহমানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পোরশা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্টসহ মোট ১৬টি ওয়ারেন্ট তামিল করে দায়িত্ব পালনে বিশেষ দক্ষতার পরিচয় দেন।

আরও পড়ুনঃ  আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩

রেঞ্জ কনফারেন্সে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অর্জিত সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিগণ, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত পাঁচ পুলিশ কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com