শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুর ইসডিও’র আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইসডিও’ সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত শোকজের পরও পাঁড়ইল ভূমি অফিসে লতিফ বহাল ! অভিযোগের তদন্ত থামল কোথায়—নেপথ্যে কার প্রভাব?

​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় এবং মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সীমান্তবর্তী এলাকার মোট ২৫ জন বেকার যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সঙ্গে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপন (সেটিং)-এর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখা।
প্রশিক্ষণ উদ্বোধনের প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।​ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানকার ইলেকট্রিক্যাল বিভাগের ২ জন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।
​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com