শিরোনাম :
পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব বকশিগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহিলার গলিত লাশ উদ্ধার চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান

পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় চরম অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় ‘আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল’-এর মালিক মো. আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) পুলিশি অভিযানে উপজেলার সরাইগাছী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই প্রসববেদনা নিয়ে আমিন (৩৮) তাঁর স্ত্রী খাদিজা খাতুনকে নওগাঁর আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোছা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের ওপর আস্থা রেখে পরিবারের পক্ষ থেকে অপারেশনে সম্মতি দেওয়া হয় এবং হাসপাতালের যাবতীয় খরচ পরিশোধ করা হয়।

অভিযোগ রয়েছে, রোগীর পরিবারের অগোচরে সংশ্লিষ্টরা চিকিৎসক ডা. শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরিস্থিতির অবনতি হলে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পোরশা থানা-পুলিশকে নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর পোরশা থানা-পুলিশের একটি দল সরাইগাছী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি ও আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক আহসান হাবিবকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে অপারেশন করানোর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসাগত যোগ্যতা এবং নবজাতকের মৃত্যুর সঙ্গে ওই অপারেশনের সম্পর্ক—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com