শিরোনাম :
নিয়ামতপুরে ওয়াটারএইডের প্রকল্পে অনিয়ম নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের উদ্যোগ, প্রধান শিক্ষিকার স্বামীর নামে দলিলের তথ্য নিয়ামতপুরে ৩৩ শতক জমি নিয়ে অভিযোগের পর প্রশাসনিক তদন্তে উঠে এলো নতুন তথ্য ইএসডিওর নাগরিক সমাজের পদক্ষেপে অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সেলিম রেজা রিপন আটক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প______ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সন্তান জন্মগত প্রতিবন্ধী নয়ন; রোদ-বৃষ্টি উপেক্ষা করে বটতলায় বসে কাটে তাঁর দিন-রাত নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে চন্দননগর ইউপিতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫তম সমবায় দিবস পালিত

নিয়ামতপুরে ওয়াটারএইডের প্রকল্পে অনিয়ম

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে এবং ইএসডিওর বাস্তবায়নে ‘গোফর ইমপ্যাক্ট’ প্রকল্পে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ নেওয়া ১০ শিক্ষার্থী ভলেন্টিয়ারদের সম্মানীর ৫ হাজার টাকা বিতরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী ভলেন্টিয়ার হিসেবে অংশ নেয়।
প্রত্যেক শিক্ষার্থীকে তাদের হাতে সরাসরি ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা সম্মানী দেওয়ার কথা থাকলে ও তা শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়নি। তবে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের হাতে সরাসরি টাকা না দিয়ে প্রতিষ্ঠানের একজন শিক্ষকের কাছে তা হস্তান্তর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালের এশিয়ান স্কুল এন্ড কলেজে গেলে বিষয়টি নিশ্চিত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার শাহাদাত।

এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, আমাদের থেকে মাস্টার রোলে স্বাক্ষর নিয়েছে তবে কোন টাকা দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের দিয়ে স্বেচ্ছায় টাকা গ্রহণের বিষয়ে লিখিত নেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, শিক্ষার্থীদের প্রাপ্য সম্মানী যথাযথভাবে বিতরণ করা হয়ে থাকলে সংবাদ প্রকাশের পর নতুন করে লিখিত নেওয়ার প্রয়োজন হলো কেন? এমনকি টাকা ফেরত দেওয়ার বিষয়টিও কেন সামনে এলো?

তবে এ বিষয়ে জানতে গত ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার শাহাদাতের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

অন্যদিকে, ইএসডিওর কোঅর্ডিনেটর ও সাব-ডিস্ট্রিক্ট লিয়াজোঁ অফিসার কলি ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করেন নি

ইএসডিওর গোফর ইমপ্যাক্ট প্রকল্পের ব্যবস্থাপক পজিদুল কে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে ও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের প্রাপ্য সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রকল্পের অর্থায়নকারী প্রতিষ্ঠান ওয়াটারএইড বাংলাদেশ এবং বাস্তবায়নকারী সংস্থা ইএসডিওর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com