
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর ৬২তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।