শিরোনাম :
নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার আগমনের প্রচারণা, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২ অটোরিকশা জব্দ, কিশোর আটক; জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ অনাবৃষ্টিতে ফাটল ধরেছে আমনক্ষেতে, সেচ-সারে বাড়তি ব্যয়ের চাপে কৃষক নিয়ামতপুরে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,১২ বস্তা চিনি জব্দ দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে হাজীনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), সুইসকনট্যাক্ট (Swisscontact) ও ওয়াটারএইড (WaterAid)-এর সহযোগিতায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় হাজীনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

হাজীনগর ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার ইকবাল হোসেনের সঞ্চালনায় হাজীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালাম।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাজীনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ, ইউপি সদস্য জাহাঙ্গীর এবং রোজিনা বেগমসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।

উন্মুক্ত এই অংশীজন সভায় এলাকার বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা হাজীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে উন্মুক্ত ও স্বচ্ছ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ইসডিও' সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com