নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে হাজীনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), সুইসকনট্যাক্ট (Swisscontact) ও ওয়াটারএইড (WaterAid)-এর সহযোগিতায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় হাজীনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
হাজীনগর ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার ইকবাল হোসেনের সঞ্চালনায় হাজীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালাম।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাজীনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ, ইউপি সদস্য জাহাঙ্গীর এবং রোজিনা বেগমসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।
উন্মুক্ত এই অংশীজন সভায় এলাকার বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা হাজীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে উন্মুক্ত ও স্বচ্ছ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সম্পাদক: আলমগীর কবির | প্রকাশক: ফারজানা,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা বি ব্লক, রোড নং–২, হাউস নং–২৩৩,
মোবাইল: ০১৭১১-২৯০৯৬১
ই-পেপার