শিরোনাম :
নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার আগমনের প্রচারণা, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২ অটোরিকশা জব্দ, কিশোর আটক; জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ অনাবৃষ্টিতে ফাটল ধরেছে আমনক্ষেতে, সেচ-সারে বাড়তি ব্যয়ের চাপে কৃষক নিয়ামতপুরে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,১২ বস্তা চিনি জব্দ দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী রেহেল রানা আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৩ সময়-দৃশ্য

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ রেহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি জামে মসজিদের পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রেহেল রানা উপজেলার বেগুনবাড়ি গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিয়ামতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com