নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ রেহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি জামে মসজিদের পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রেহেল রানা উপজেলার বেগুনবাড়ি গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিয়ামতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।
সম্পাদক: আলমগীর কবির | প্রকাশক: ফারজানা,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা বি ব্লক, রোড নং–২, হাউস নং–২৩৩,
মোবাইল: ০১৭১১-২৯০৯৬১
ই-পেপার