শিরোনাম :
নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঐক্যবদ্ধ বিএনপিই আগামী নির্বাচনের শক্তি—নিয়ামতপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এমপি মোস্তাফিজুর রহমান নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড

নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পিকআপে নিয়ে পালানোর সময় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য কৌশলে হাট থেকে একটি গরু চুরি করে পূর্বনির্ধারিত একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে পুলিশকে সহায়তা করলে নিয়ামতপুর থানা পুলিশ গরু ও পিকআপসহ দুইজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুন্দি ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং একই থানার সরমান্দি ইউনিয়নের ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজন আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com