শিরোনাম :
নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের ভাগিনা উৎপল সরকার পিন্টু কে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীমন্তপুরে তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলফুয়াদ ইমনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ নিয়ামতপুরে উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন নিয়ামতপুরে সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও প্রচারণা নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পোরশায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে মাদকবিরোধী সচেতনতায় পুলিশের উঠান বৈঠক নিয়ামতপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন, ৫১ বছরে পদার্পণ নিয়ামতপুরে ভূমিদস্যু ও মামলা বাণিজ্য আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই জন গ্রেপ্তার

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (12, 0);aec_lux: 84.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 38;

নিজস্ব প্রতিবেদকঃ ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের দক্ষতা উন্নয়ন এবং জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য রপ্তানির মাধ্যমে অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com