শিরোনাম :
নিয়ামতপুরে সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও প্রচারণা নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পোরশায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে মাদকবিরোধী সচেতনতায় পুলিশের উঠান বৈঠক নিয়ামতপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন, ৫১ বছরে পদার্পণ নিয়ামতপুরে ভূমিদস্যু ও মামলা বাণিজ্য আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই জন গ্রেপ্তার নিয়ামতপুরে খাল পুনঃখননে ব্যতিক্রমী দৃষ্টান্ত: কাজ শেষে সরকারি কোষাগারে ফেরত ৯.৮৩ লাখ টাকা বরাদ্দের অর্থ সাশ্রয় করে ফেরত দিল উপজেলা প্রশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতায় প্রশংসিত ইউএনও মুর্শিদা খাতুন আদিবাসীদের উন্নয়নে বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মোস্তাফিজুর রহমান নিয়ামতপুরে চায়ের দোকানে পুলিশের অভিযান, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

পোরশায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে মাদকবিরোধী সচেতনতায় পুলিশের উঠান বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকমুক্ত পোরশা গড়ার লক্ষ্যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক করেছে পোরশা থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের পশ্চিম দেউলিয়া আদিবাসী পাড়ায় এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, বিট অফিসার এসআই অমিত কুমার দাসসহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের বিশেষভাবে চোলাই মদ পরিহারের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পোরশা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির কার্যক্রমও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ  আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com