শিরোনাম :
নিয়ামতপুরে খাল পুনঃখননে ব্যতিক্রমী দৃষ্টান্ত: কাজ শেষে সরকারি কোষাগারে ফেরত ৯.৮৩ লাখ টাকা বরাদ্দের অর্থ সাশ্রয় করে ফেরত দিল উপজেলা প্রশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতায় প্রশংসিত ইউএনও মুর্শিদা খাতুন আদিবাসীদের উন্নয়নে বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মোস্তাফিজুর রহমান নিয়ামতপুরে চায়ের দোকানে পুলিশের অভিযান, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় আলহামদুলিল্লাহ ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

আদিবাসীদের উন্নয়নে বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৬ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বরাদ্দ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, আদিবাসী জনগোষ্ঠীসহ দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের বরাদ্দ ও প্রকৃত সুবিধাভোগীদের প্রাপ্তির মধ্যে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। উন্নয়নমূলক প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেই নির্বাচিত জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতার মধ্যেও তারা দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আদিবাসী শিশুদের শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। শিক্ষার্থীদের জন্য সরকারি সহায়তা ও শিক্ষাবৃত্তির সুযোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

আদিবাসী নারীদের ভূমিকার প্রশংসা করে মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি আদিবাসী নারীরা কঠোর পরিশ্রম করে কৃষিসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের শ্রম ও অবদান দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আগের তুলনায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমানের অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে সরকারি তহবিল ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আরও বেশি বরাদ্দ এনে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

নিয়ামতপুর উপজেলা আদিবাসী শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সুবোলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগমসহ আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com