
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর রহমান।