শিরোনাম :
নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের উদ্যোগ, প্রধান শিক্ষিকার স্বামীর নামে দলিলের তথ্য নিয়ামতপুরে ৩৩ শতক জমি নিয়ে অভিযোগের পর প্রশাসনিক তদন্তে উঠে এলো নতুন তথ্য ইএসডিওর নাগরিক সমাজের পদক্ষেপে অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সেলিম রেজা রিপন আটক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প______ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সন্তান জন্মগত প্রতিবন্ধী নয়ন; রোদ-বৃষ্টি উপেক্ষা করে বটতলায় বসে কাটে তাঁর দিন-রাত নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে চন্দননগর ইউপিতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫তম সমবায় দিবস পালিত নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পত্তি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ

নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর নিয়ামতপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা তাঁদের না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
এবিষয়ে অধ্যক্ষের মুঠোফোনে তথ্য চাওয়ায়
সাংবাদিকদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন তিনি। তবে মুঠোফোনে তিনি শিক্ষার্থীদের সম্মানীর টাকা একজন সহকারী শিক্ষকের কাছে রাখা আছে বলে গণমাধ্য্যমকর্মীর কাছে স্বীকার করেন।

অভিযুক্ত ওই অধ্যক্ষর নাম আনোয়ার শাহাদাত। তাঁর প্রতিষ্ঠানের নাম এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এটি নিয়ামতপুর সদরে অবস্থিত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সাংবাদিকেরা সরেজমিনে সেই প্রতিষ্ঠানে তথ্য নিতে গেলে সেখানেও তিনি গণমাধ্যমকর্মীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা (এনজিও) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএসডিও)-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর উপজেলা সদরে অবস্থিত এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে উপহারসামগ্রীর পাশাপাশি নগদ ৫০০ টাকা করে সম্মানী প্রদান করা হয়। অভিযোগ উঠেছে, টাকা পাওয়ার পর অধ্যক্ষ আনোয়ার শাহাদাত শিক্ষার্থীদের কাছ থেকে সুকৌশলে সেই টাকা নিয়ে নেন।

তিনি গতকাল (১৬ নভেম্বর) বিষয়টি নিয়ে মুঠোফোনে অধ্যক্ষের নিকট জানতে চাইলে চরম ক্ষিপ্ত হয়ে এবং ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, “আপনি কে যে আপনাকে জবাব দিতে হবে? আপনি কি এসিল্যান্ড বা ইউএনও যে বিচারক সেজেছেন?” এ সংক্রান্ত একটি কথোপকথনের রেকর্ড গতকাল চ্যানেল এস-এ প্রচারিত হয়।

গতকাল সংবাদ প্রচারের পর আজ বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি, নাগরিক টিভির প্রতিনিধি ও ‘বিপ্লবী বার্তা’-র প্রতিনিধিসহ বেশ কয়েকজন সংবাদকর্মী ঘটনার বিস্তারিত জানতে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে অধ্যক্ষ চরম অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি শুরুতে কথা বলবেন বলে জানান এবং কিছুক্ষণ পর জানান যে এ বিষয়ে তাঁরা কোনো কথা বলবেন না। এ সময় স্কুল শিক্ষকদের পক্ষ থেকেও সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

আরও পড়ুনঃ  ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com