শিরোনাম :
বকশীগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অবৈধভাবে মাটি কাটায় বকশিগঞ্জ প্রশাসন কঠোর অবস্থান জরিমানা ৫০ হাজার চৌদ্দগ্রামে দাদা,দাদী, মায়ের,মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরণ বকশীগঞ্জ সদর হাসপাতালে মসজিদের দানবাক্স ভেঙ্গে চুরির অভিযোগে যুবক আটক ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক আটক নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত

বকশীগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

মোঃ মারুফ হাসান , বকশিগঞ্জ, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আরও ২০টি বকুল ফুলের গাছের চারা রোপণ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর বিকেলে নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে জানকিপুর নতুন বাঁশকান্দা সাহালি জেঠার বাড়ি সংলগ্ন এলাকা, জানকিপুর দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন বাঁশকান্দা সিরাজুল ইসলাম (মহরি)-এর বাড়ি সংলগ্ন এলাকা, জানকিপুর উচ্চ বিদ্যালয় মাঠ, সিরেডাঙ্গা বিলের রাস্তা, নূরগঞ্জ বাজার, বাঁশকান্দা সরকার বাড়ি মোড় ও খন্দকার বাড়ি মোড় উল্লেখযোগ্য।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এর আগে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি গাছের চারা রোপণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯টি সৌরচালিত লাইট স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার কার্যক্রম রয়েছে। পাশাপাশি নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

বকুল ফুলের গাছ রোপণের এ উদ্যোগকে স্থানীয়দের অনেকেই পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com