শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ সময়-দৃশ্য

মারুফ হাসান,বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর,ব্র্যাক শিক্ষা কর্মসূচি ম্যানেজার মোঃ শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com