শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব বকশিগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহিলার গলিত লাশ উদ্ধার

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৯১ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাহজামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহিষকুড়ি হঠাৎপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহজামালকে গ্রেপ্তার করা হয়। তিনি মহিষকুড়ি গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  নওগাঁর নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাইমদ জব্দ, গ্রেপ্তার ৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com