শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাইমদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের ভাগিনা উৎপল সরকার পিন্টু কে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীমন্তপুরে তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলফুয়াদ ইমনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ নিয়ামতপুরে উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন নিয়ামতপুরে সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও প্রচারণা নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পোরশায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে মাদকবিরোধী সচেতনতায় পুলিশের উঠান বৈঠক নিয়ামতপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন, ৫১ বছরে পদার্পণ

নওগাঁর নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাইমদ জব্দ, গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩৯ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫৪ লিটার অবৈধ চোলাইমদ জব্দ করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরম (৪১)-এর কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারা (৩৩)-এর কাছ থেকে ৯ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এছাড়া টিকারামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মিস্ত্রি কিস্কু (৩৫)-এর কাছ থেকে ৩০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। তিন অভিযানে জব্দ করা চোলাইমদের পরিমাণ ১৫, ৯ ও ৩০ লিটার—সর্বমোট ৫৪ লিটার।

এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে করোলিনা হেমরম ও শ্রীমতি সিমিতারাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com