শিরোনাম :
নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও দড়ি উদ্ধার, পালিয়েছে চক্রের আরও ৫ সদস্য ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের অভিযোগের প্রতিবাদে নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিয়ামতপুরে বিক্ষোভে উত্তাল রাজপথ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে বিক্ষোভ সমাবেশে এমপি মোস্তাফিজুর রহমান নিয়ামতপুরে ওয়াটারএইডের প্রকল্পে অনিয়ম নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের উদ্যোগ, প্রধান শিক্ষিকার স্বামীর নামে দলিলের তথ্য নিয়ামতপুরে ৩৩ শতক জমি নিয়ে অভিযোগের পর প্রশাসনিক তদন্তে উঠে এলো নতুন তথ্য ইএসডিওর নাগরিক সমাজের পদক্ষেপে অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সেলিম রেজা রিপন আটক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে

নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ভেটেরিনারি সার্জন ডা. সুমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের উন্নয়নে গবাদিপশু পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি, পশুর নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নিয়ামতপুর, নওগাঁর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com