শিরোনাম :
নিয়ামতপুরে চায়ের দোকানে পুলিশের অভিযান, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় আলহামদুলিল্লাহ ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার “ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার”

নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৬ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পেশাগত দায়িত্ব পালনে দৃঢ়তা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, বিভিন্ন অপশক্তির প্রতিরোধ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, দপ্তর সম্পাদক শাকিল আহামেদ, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য মামুন হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, শিসতী সাহানসা, সাগর দাস, রাসিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করা, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকারহীনতার বিষয়গুলো তুলে ধরতে গিয়ে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হন। এসব প্রতিকূলতা মোকাবিলায় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত সততা ও সংগঠনের শক্তিশালী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপশক্তি যাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকদের স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষায় উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সংগঠনের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, প্রেসক্লাবকে শুধু একটি সংগঠন হিসেবে নয়, বরং সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী দিনে সদস্যদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, কল্যাণমূলক কার্যক্রমসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

এছাড়া সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সদস্যদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

পরে সংগঠনের সার্বিক উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com