শিরোনাম :
শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক নওগাঁর নিয়ামতপুরে পূর্ববিরোধের জেরে যুবককে মারধর ও প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বকশীগঞ্জে অবৈধভাবে মজুদ ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করতে হবে ———-মোস্তাফিজুর রহমান এমপি শুভেচ্ছা ও অভিনন্দন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় দৈনিক আজকের খোলা কাগজ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশের গণমাধ্যম ও তথ্য-সম্প্রচার খাতের উন্নয়ন, স্বাধীন সাংবাদিকতার বিকাশ এবং পেশাদার সাংবাদিকদের কল্যাণে তাঁর কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছি। আলমগীর কবির সম্পাদক দৈনিক আজকের খোলা কাগজ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, সেবা ব্যাহত নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে পূর্ববিরোধের জেরে যুবককে মারধর ও প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৭৮ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে পূর্ববিরোধের জেরে সিয়াম তরফদার নামে এক যুবককে মারধর করে আহত এবং তাঁর সঙ্গে থাকা নগদ প্রায় ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা নূর মোহাম্মদ নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর মডেল মসজিদের পাশে ড্রিমল্যান্ড কফি হাউজে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সিয়াম তাঁর চাচা নূর মোহাম্মদের সঙ্গে কফি হাউজে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে নূর আলম ও আক্তারুজ্জামান তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ।
পরে সিয়ামকে কৌশলে একটি দোকানঘরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাঁর ব্যাগে থাকা নগদ প্রায় ১০ লাখ টাকা, একটি আইফোন এবং একটি বাটন মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগকারী নূর মোহাম্মদের সঙ্গে অভিযুক্ত নূর আলমের দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে নূর আলম ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে সরাসরি প্রতিবেদকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলার অভিযোগ এবং টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com