শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী রেহেল রানা আটক চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি

নওগাঁর নিয়ামতপুরে পূর্ববিরোধের জেরে যুবককে মারধর ও প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯৮ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে পূর্ববিরোধের জেরে সিয়াম তরফদার নামে এক যুবককে মারধর করে আহত এবং তাঁর সঙ্গে থাকা নগদ প্রায় ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা নূর মোহাম্মদ নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর মডেল মসজিদের পাশে ড্রিমল্যান্ড কফি হাউজে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সিয়াম তাঁর চাচা নূর মোহাম্মদের সঙ্গে কফি হাউজে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে নূর আলম ও আক্তারুজ্জামান তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ।
পরে সিয়ামকে কৌশলে একটি দোকানঘরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাঁর ব্যাগে থাকা নগদ প্রায় ১০ লাখ টাকা, একটি আইফোন এবং একটি বাটন মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগকারী নূর মোহাম্মদের সঙ্গে অভিযুক্ত নূর আলমের দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে নূর আলম ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে সরাসরি প্রতিবেদকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলার অভিযোগ এবং টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com