
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের সুঁড়িপাড়া ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক গোলাম মোস্তফা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রীমন্তপুর সুঁড়িপাড়া ও দক্ষিণপাড়া গ্রামের ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।