শিরোনাম :
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫১ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা মো. আলফুয়াদ ইমন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আগত হাজারো তৃষ্ণার্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নিজ উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করেন তিনি।

মাননীয় সংসদ সদস্য ও জননেতা মো. মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। প্রচণ্ড গরমে তাদের পানির চাহিদার কথা বিবেচনা করে আলফুয়াদ ইমন নিজ উদ্যোগে বিশুদ্ধ পানি ও শরবতের ব্যবস্থা করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে হাতে পানি ও শরবত পৌঁছে দেন তার স্বেচ্ছাসেবকরা।

তার এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। বিশেষ করে ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার আতিথেয়তা, আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সাধারণত মিছিল, সভা-সমাবেশসহ নানা আয়োজন থাকলেও তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের জন্য বিশুদ্ধ পানি ও শরবতের ব্যবস্থা করা নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ। আলফুয়াদ ইমনের এই উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মো. আলফুয়াদ ইমন বাংলাদেশ জাতীয়তাবাদী ডিপ্লোমা চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ দলীয় নেতাকর্মীদের মধ্যে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com