শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব বকশিগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহিলার গলিত লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাইমদ জব্দ, গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৪০ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫৪ লিটার অবৈধ চোলাইমদ জব্দ করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরম (৪১)-এর কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারা (৩৩)-এর কাছ থেকে ৯ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এছাড়া টিকারামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মিস্ত্রি কিস্কু (৩৫)-এর কাছ থেকে ৩০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। তিন অভিযানে জব্দ করা চোলাইমদের পরিমাণ ১৫, ৯ ও ৩০ লিটার—সর্বমোট ৫৪ লিটার।

এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে করোলিনা হেমরম ও শ্রীমতি সিমিতারাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com