শিরোনাম :
ইএসডিওর নাগরিক সমাজের পদক্ষেপে অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সেলিম রেজা রিপন আটক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প______ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সন্তান জন্মগত প্রতিবন্ধী নয়ন; রোদ-বৃষ্টি উপেক্ষা করে বটতলায় বসে কাটে তাঁর দিন-রাত নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে চন্দননগর ইউপিতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫তম সমবায় দিবস পালিত নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পত্তি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

ইএসডিওর নাগরিক সমাজের পদক্ষেপে অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ সংগঠন (CSO) ও সিটিজেন গ্রুপের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) দুই দিনব্যাপী (১৪ ও ১৫ নভেম্বর) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাচিত ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।

বেসরকারি সংস্থা (এনজিও) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণে সহযোগিতা করে ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম।

প্রশিক্ষণে অংশগ্রহণ করে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত CSO ও সিটিজেন গ্রুপের নির্বাচিত ২৪ জন প্রতিনিধি, মো: মার্জাদ মীর কামেলী,সিনিয়র ম্যানেজার,মনিটরিং ইভ্যালুয়েশন এন্ড লার্নিং,সুইচকন্ট্রাক বাংলাদেশ, ইএসডিও এর কর্মীবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

প্রশিক্ষণটি পরিচালনা করেন।
ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জনকুমার ঘোষ।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও বাস্তব উদ্যোগ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সেসব সমস্যা সমাধানে নাগরিক সমাজের কার্যকর ভূমিকা তুলে ধরা।

প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময়, দলীয় কাজ উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণমূলক পদ্ধতিতে স্থানীয় সমস্যা, অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব পর্যালোচনা এবং তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্মিলিত উদ্যোগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চাহিদাভিত্তিক নাগরিক সেবা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com