শিরোনাম :
নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পত্তি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় নেতাকর্মীদের মিলনমেলা নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার আগমনের প্রচারণা, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২ অটোরিকশা জব্দ, কিশোর আটক; জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ অনাবৃষ্টিতে ফাটল ধরেছে আমনক্ষেতে, সেচ-সারে বাড়তি ব্যয়ের চাপে কৃষক নিয়ামতপুরে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,১২ বস্তা চিনি জব্দ দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত

আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩২৮ সময়-দৃশ্য

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ


যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি শপিং সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে।খবর আইবিএননিউজ।

স্থানীয় সময় শনিবারের ,১ আগষ্ট ২০২৬,এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে নগরীটির এক মুখপাত্র জানিয়েছেন।

টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানান, গুলিবর্ষণকারী মারা গেছে আর যে হুমকি ছিল তা অপসারিত হয়েছে।

নগরীর জনসংযোগ কর্মকর্তা জস পালমার রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর প্রায় আড়াইটার দিকে ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর কাছে গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত ব্যস্ত একটি বাণিজ্যিক এলাকা।

পালমার বলেন, “প্রায় এক ঘণ্টা পর এটি নিশ্চিত হয় যে ওই গুলিবর্ষণকারী আর হুমকি হয়ে নেই।”

এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান হিকস জানান, এ ঘটনায় ঠিক কতোজনের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। কিন্তু পালমার রয়টার্সকে জানিয়েছেন, তিনজন নিহত ও আরও অন্তত দুইজন আহত হয়েছে।

হিকস জানান, নিহতদের মধ্যে গুলিবর্ষণকারী নিজেও আছেন। পুলিশ তার পরিচয় ও গুলিবর্ষণের উদ্দেশ্য শনাক্ত করতে কাজ করছে।

টুইন ফলসের পুলিশ বিভাগ ফেইসবুকে জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থল সংলগ্ন রাস্তা ও সেতু বন্ধ করে দিয়েছিল।

আইডাহোর দক্ষিণাঞ্চলীয় ম্যাজিক ভ্যালির টুইন ফলস শহরটির বাসিন্দা প্রায় ৪৭ হাজার।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ইএসডিও'র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com