শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় আলহামদুলিল্লাহ ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার “ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার” কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সহ-সম্পাদক তৌবুর রহমান, দপ্তর সম্পাদক রঞ্জিত কুমার, কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, সদস্য রকিবুল হাসান ও জাকির হোসেন; নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আইনূল হক; নিয়ামতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরুল হক; বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা মিশুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নিয়ামতপুরের বিভিন্ন সমস্যা, উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে এলাকার মানুষের প্রত্যাশা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com