শিরোনাম :
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

নজরুলের চেতনায় নতুন প্রজন্ম: নিয়ামতপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২৩ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নওগাঁর নিয়ামতপুরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম শুধু বিনোদনের বিষয় নয়; বরং তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসাম্প্রদায়িক চেতনার শক্তিশালী বার্তা রয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com