শিরোনাম :
জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প______ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সন্তান জন্মগত প্রতিবন্ধী নয়ন; রোদ-বৃষ্টি উপেক্ষা করে বটতলায় বসে কাটে তাঁর দিন-রাত নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে চন্দননগর ইউপিতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫তম সমবায় দিবস পালিত নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পত্তি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় নেতাকর্মীদের মিলনমেলা নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প______ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সন্তান জন্মগত প্রতিবন্ধী নয়ন; রোদ-বৃষ্টি উপেক্ষা করে বটতলায় বসে কাটে তাঁর দিন-রাত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ সময়-দৃশ্য
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"8ZTV27ZG-4UDD-PJER-VD0T-M23J0NC5QNOY","pictureId":"8ZTV27ZG-4UDD-PJER-VD0T-M23J0NC5QNOY","capability_name":"capcut_photo_editor,capcut_image_enhance,capcut_image_filters","deeplink_extra":"{"scene":"normal_edit","enter_from":"new_image"}"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"8ZTV27ZG-4UDD-PJER-VD0T-M23J0NC5QNOY","pictureId":"8ZTV27ZG-4UDD-PJER-VD0T-M23J0NC5QNOY","capability_name":"capcut_photo_editor,capcut_image_enhance,capcut_image_filters","deeplink_extra":"{\"scene\":\"normal_edit\",\"enter_from\":\"new_image\"}"}"}

নিজস্ব প্রতিবেদকঃ
জন্ম থেকেই নিয়তির নির্মম পরিহাসের সঙ্গে তাঁর বসবাস। শৈশবের দুরন্তপনা, কৈশোরের স্বপ্ন কিংবা স্বাভাবিক জীবনের আকাঙ্ক্ষা—কোনোটিই যেন ছুঁয়ে দেখতে পারেনি তাঁকে। জীবনের শুরুতেই শারীরিক প্রতিবন্ধকতা, তার ওপর দারিদ্র্যের নির্মম কশাঘাত। সব মিলিয়ে বেঁচে থাকাটাই যেন তাঁর কাছে এক দীর্ঘ, ক্লান্তিকর যুদ্ধের নাম। বলছি, নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চৌরী গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সনাতন ধর্মাবলম্বী জন্মগত প্রতিবন্ধী নয়নের কথা। মৃত ফুলমনির বড় ছেলে নয়ন গত ১৫ বছর ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তাঁর জীবন যেন নিয়তির নিষ্ঠুরতার বিরুদ্ধে এক নীরব, নিরন্তর সংগ্রামের বিষাদমাখা উপাখ্যান।

জানা যায়, নয়ন ও তাঁর ছোট ভাই শান্তর জন্মের পরপরই তাঁদের বাবা-মায়ের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। দুই সন্তানকে নিয়ে অকূলপাথারে পড়েন মা ফুলমনি। স্বামীহারা ও অসহায় ফুলমনি অন্যের বাড়িতে শ্রম দিয়ে অতি কষ্টে দুই সন্তানকে বড় করার সংগ্রামে অবতীর্ণ হন। অভাব-অনটন আর সীমাহীন প্রতিকূলতার মধ্যেও সন্তানদের মুখে দুমুঠো আহার তুলে দিতে তাঁকে প্রতিনিয়ত লড়তে হয়েছে। সেই সংগ্রামের মধ্যেই জন্মগত প্রতিবন্ধী নয়নকে বুকে আগলে বড় করেন তিনি। তবে আজ সেই মাও প্রয়াত। মাতৃস্নেহের ছায়া হারিয়ে নয়নের জীবনে নেমে এসেছে আরও গভীর অনিশ্চয়তা।

নয়ন যখন থেকে পৃথিবীকে চিনতে শিখেছেন, তখন থেকেই তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ভিক্ষাবৃত্তির নির্মম বাস্তবতা। গাবতলী-ছাতড়া সড়কের মাঝামাঝি চৌরী গ্রামের চৌরী মোড়ের একটি বটবৃক্ষের নিচেই তাঁর নিত্যদিনের ঠিকানা। সকাল থেকে সন্ধ্যা, কখনো রাত অবধি সেই বটতলায় বসে থাকেন তিনি। সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন—কেউ হয়তো সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন, কেউ হয়তো দু-একটি টাকা দিয়ে যাবেন। সেই সামান্য অর্থেই জুটবে দিনের আহার।

ঋতু বদলায়, দিন পেরিয়ে রাত আসে, কিন্তু নয়নের জীবনের দৃশ্যপট বদলায় না। কখনো প্রচণ্ড রোদের তীব্র উত্তাপ, কখনো মুষলধারে বৃষ্টি, কখনো ঝড়ো হাওয়া—সবকিছুকে উপেক্ষা করে একই স্থানে বসে থাকতে হয় তাঁকে। বৃষ্টির পানিতে ভিজে কিংবা প্রখর রোদের তাপ সহ্য করেও তাঁর অপেক্ষার অবসান ঘটে না। কারণ, জীবিকার অন্য কোনো অবলম্বন নেই। ভিক্ষার থালায় জমা হওয়া সামান্য অর্থই তাঁর ক্ষুধা নিবারণের একমাত্র ভরসা।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

দীর্ঘ ১৫ বছরের এই জীবনসংগ্রামে কত শত সকাল-সন্ধ্যা পেরিয়ে গেছে, তার হিসাব হয়তো নয়নের নিজের কাছেও নেই। কতবার বৃষ্টিতে ভিজেছেন, কতবার রোদের তাপে পুড়েছেন, কতবার ক্ষুধার যন্ত্রণা বুকে চেপে বসে থেকেছেন—তার সাক্ষী কেবল সেই পুরোনো বটবৃক্ষ আর চলমান পথের ধুলোবালি। একজন মানুষের জীবনে ১৫ বছর স্বপ্ন গড়ার সময়, অথচ নয়নের জীবনে সেই ১৫ বছর কেটেছে কেবল দুমুঠো খাবারের নিশ্চয়তা খুঁজতে।

সৃষ্টিকর্তার কী অদ্ভুত বিধান! জন্মগত প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে এসেও জীবনধারণের জন্য প্রতিদিন মানুষের দুয়ারে হাত পাততে হচ্ছে তাঁকে। জীবনের এই দীর্ঘ পথপরিক্রমায় এলাকার অনেক বিত্তবান ও সহৃদয় ব্যক্তি হয়তো সাময়িকভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তাতে বদলায়নি তাঁর জীবনযাপনের বাস্তবতা। ভিক্ষাবৃত্তির অভিশপ্ত বৃত্ত থেকে আজও বেরিয়ে আসতে পারেননি তিনি। সাময়িক সহায়তা মিললেও স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার কোনো অবলম্বন গড়ে ওঠেনি।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, নয়নের এই দীর্ঘ জীবনসংগ্রামের অবসান ঘটবে কবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো নির্ভরযোগ্য কোনো অভিভাবকও আজ তাঁর পাশে নেই। জীবনের এই অনিশ্চিত গন্তব্যে দাঁড়িয়ে তাঁর আগামী দিনের পথচলা কতটা নিরাপদ, তা নিয়েও রয়েছে গভীর উদ্বেগ।

নয়নের এই মানবেতর জীবনযাপনের চিত্র স্থানীয় কিছু সচেতন মানুষ ও মানবিক হৃদয়ের অধিকারীদের ভাবিয়ে তুলেছে। তাঁকে দীর্ঘদিনের ভিক্ষাবৃত্তির জীবন থেকে মুক্ত করে সম্মানজনক ও স্থায়ী জীবিকার ব্যবস্থা করার জন্য এলাকার সচেতন মহল, বিত্তবান ব্যক্তি, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতি মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তাঁরা।

তাঁদের প্রত্যাশা, নয়নের জন্য কেবল এককালীন আর্থিক সহায়তা নয়; বরং তাঁর শারীরিক সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা, প্রতিবন্ধী ভাতা এবং স্থায়ী জীবিকার ব্যবস্থা করা হোক। যেন জীবনের অবশিষ্ট দিনগুলো আর মানুষের কাছে হাত পেতে নয়, ন্যূনতম মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাটাতে পারেন তিনি।

আরও পড়ুনঃ  "ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার"

নয়ন হয়তো জানেন না, তাঁর জীবনের এই দীর্ঘ সংগ্রামের শেষ কোথায়। জানেন না, আর কত দিন তাঁকে বটবৃক্ষের নিচে বসে পথচারীদের পদধ্বনির অপেক্ষায় থাকতে হবে। কিন্তু সমাজের কাছে আজ একটি প্রশ্ন থেকেই যায়—একজন জন্মগত প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকার অবলম্বন কি কেবল ভিক্ষার থালাই হবে?

মানবিকতা কি তবে কেবল সহানুভূতির কয়েকটি মুদ্রা দানেই সীমাবদ্ধ থাকবে? নাকি সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে নয়নের জীবনে একদিন নতুন ভোরের সূচনা হবে? সেই প্রত্যাশায় তাকিয়ে আছে চৌরী গ্রামের এই অসহায় মানুষটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com