শিরোনাম :
বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে প্রশাসন নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার বসতবাড়িতে অভিযান, মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ

কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২০৯ সময়-দৃশ্য

 

 

 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর শিল্প কুঞ্জ নামক এলাকায় এক ছিনতাইকারীদের ছুরির আঘাতে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি অটোরিকশা চালক। তিনি চন্দ্রা থেকে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক অতিক্রম করার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com