শিরোনাম :
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,১২ বস্তা চিনি জব্দ দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: মন্ত্রী মিল্লাত চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা নিয়ামতপুরে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পোরশায় চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার! নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭.৫ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,১২ বস্তা চিনি জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় ও তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানা থেকে ১২ বস্তা চিনি জব্দ করা হয়। পরে জব্দ করা চিনিগুলো দুটি মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চাকিদারপাড়া এলাকায় বাঘা থানা পুলিশের সহায়তায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। পাশাপাশি দুটি কারখানা থেকে ১২ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির মধ্যে ১০ বস্তা বাউসা দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সে এবং বাকি ২ বস্তা পাঁচপাড়া আমেনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দান করা হয়।

অভিযান পরিচালনার খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের বা জরিমানা করা সম্ভব হয়নি।

এবিষয়ে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, বাঘার আইন-শৃঙ্খলা সুষ্ঠু আপরাধ দমনে করতে উপজেলা প্রশাসন তারপর রয়েছে, তারই ধারাবাহিকতায় সকালে আড়ানী পৌর ২’টি গুড় তৈরি কারখানা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের খবর পেলে কারখানা মালিক পালিয়ে যায় ফলে মামলা দায়ের বা জরিমানা করা সম্ভব হয়নি, দু’টি কারখানা থেকে মোট ১২ বস্তা চিনি জব্দ করে দুটি মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়। তিনি আরো বলেন ভেজাল পণ্যর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com