শিরোনাম :
নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে প্রশাসন নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার বসতবাড়িতে অভিযান, মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ অপরাধ দমন ও মাদক উদ্ধারে সাফল্য: রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ সময়-দৃশ্য

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে প্রতিবেশির মারধরে পারভীন ও মনিরুল ইসলাম নামে মা ছেলে আহত হয়েছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বনগাঁপাড়া (দিঘীপাড়া) ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রশিদুল ইসলামের কালাইয়ের খেতে কিছু ছাগল প্রবেশ করে। নেশাগ্রস্ত অবস্থায় রশিদুল ইসলাম পারভীনকে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে তিনি পারভীনকে মারধর করে পালিয়ে যান। এরই জের ধরে গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর পারভীনের ছেলে মনিরুল ইসলাম ধানসুরা বাজার হতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় প্রতিপক্ষ রশিদুল ইসলাম, টুটুল, রেজাউল ইসলাম ও আতাউর রহমান মনিরুলকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। মনিরুল এখন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী পারভীন বলেন, আমার বাড়ির পাশে রশিদুলের জমি রয়েছে। আমি বাড়িতে কোন ছাগল পালন করি না। প্রতিবেশির ছাগল তার খেতে প্রবেশ করেছে। সে আমাকে উদ্দেশ্যে করে গালমন্দ করে আমি উত্তর দিলে সে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।
প্রতিপক্ষ রশিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কালাইয়ে খেতে গিয়ে দেখি পারভীন অন্যের ছাগল আমার খেতে প্রবেশ করাচ্ছে। আমি তাকে বুঝাতে গেলে সে উল্টো আমাকে গালমন্দ করতে করতে আমার অন্ডকোষ চেপে ধরে স্থানীয় মহিলারা এসে আমাকে উদ্ধার করে। আমি ক্ষিপ্ত হয়ে তাকে একটা চড় দিয়েছিলাম।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

আরও পড়ুনঃ  ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com