শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঐক্যবদ্ধ বিএনপিই আগামী নির্বাচনের শক্তি—নিয়ামতপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এমপি মোস্তাফিজুর রহমান নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু

ঐক্যবদ্ধ বিএনপিই আগামী নির্বাচনের শক্তি—নিয়ামতপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এমপি মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। দলকে শক্তিশালী করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, “আমি আপনাদেরই লোক। আপনাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। আমি আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করব।”

নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং এমপির সহধর্মিণী ফরিদা খানম।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সামাদ সোনার এবং নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com