শিরোনাম :
ঐক্যবদ্ধ বিএনপিই আগামী নির্বাচনের শক্তি—নিয়ামতপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এমপি মোস্তাফিজুর রহমান নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে “স্মারকলিপি প্রদান জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা -গোমস্তাপুর ম্যাচ ড্র ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন নজরুলের চেতনায় নতুন প্রজন্ম: নিয়ামতপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ​ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র ​

চাঁপাইনবাবগঞ্জে ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে “স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক শ্রমিক নেতৃবৃন্দের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
স্মারকলিপিতে ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেন (সবুজ) উল্লেখ করেন, হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকরা বর্তমানে চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেক শ্রমিককে প্রয়োজনীয় পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বই না দিয়েই দৈনিক ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের দাবি, এ ধরনের কর্মঘণ্টা প্রচলিত শ্রম আইনের পরিপন্থী।
তারা আরও জানান, হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরির গেজেট প্রকাশের ১৮ মাস পেরিয়ে গেলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। ফলে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
স্মারকলিপিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত থাকার কারণে অনেক নির্দোষ শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহারের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের আইন উপদেষ্টা ইসমাঈল হোসেন সিরাজী, সহ-সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সাগর, কার্যনির্বাহী সদস্য রাজা বাবু ও খোরশেদ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আলাউদ্দিন, ঘোষ নবাব ও তামান্না হোটেলসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com