শিরোনাম :
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন নজরুলের চেতনায় নতুন প্রজন্ম: নিয়ামতপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ​ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র ​ সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ বকশীগঞ্জে ভয়াবহ আগুনে পুড়েছে ৮ দোকান, ক্ষয়ক্ষতির পনিমান প্রায় ১.৫ কোটি টাকা মাচায় ঝুলছে স্বপ্ন, অসময়ের তরমুজে সাফল্যের হাতছানি নিয়ামতপুরের তরুণ উদ্যোক্তা মাহফুজের কৃষি ভাবনায় নতুন সম্ভাবনা বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা চৌদ্দগ্রামে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেয়ার অভিযোগ সামাজিক ও মানবিক সংগঠন আরসু ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সামাজিক ও মানবিক সংগঠন আরসু ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
সামাজিক ও মানবিক সংগঠন আরসু ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের স্বাদ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬-২৭ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়।

সভায় বিশেষ গুরুত্বের সঙ্গে ২০২৭ সালের ২১ জানুয়ারি, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিল সফলভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। মাহফিলকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে মাহফিলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া সমাজে নৈতিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম ও খতিবদের সমন্বয়ে একটি ইমাম-খতিব পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় আরও আলোচনা হয় হাফেজে কোরআনদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন, ২০২৬-২৭ সালে শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক পরীক্ষা গ্রহণ, এবং ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান নিয়ে। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের বিষয়ে সদস্যদের মতামত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আরসু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রউফ মিরু। সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাস্টার মো. আহসান উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আরসু ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানবসেবাই আরসু ফাউন্ডেশনের মূল লক্ষ্য।” প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি হাজী শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সদস্য আব্দুল মোতালেব এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হামিদ উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে কোরআনের দারস পেশ করেন মাওলানা ইসমাইল হোসেন। এছাড়া উপস্থিত অতিথিরা আরসু ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।এই সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শহিদ উল্লাহ, গুনবতী ডিগ্রী কলেজ অধ্যক্ষক মো: শহিদুল হুদা মানিক, বিশিষ্ট সমাজ সেবক আলী আকবরসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মো. নরুল আফসার আশিক ও সহ-সভাপতি সাইফুল আলম জুয়েল। দোয়া পরিচালনা করেন গুণবতী জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন।

সভায় ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, আলেম-ওলামা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে নতুন কার্যকরী কমিটির সদস্যদের সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com