শিরোনাম :
নিয়ামতপুরে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই জন গ্রেপ্তার নিয়ামতপুরে খাল পুনঃখননে ব্যতিক্রমী দৃষ্টান্ত: কাজ শেষে সরকারি কোষাগারে ফেরত ৯.৮৩ লাখ টাকা বরাদ্দের অর্থ সাশ্রয় করে ফেরত দিল উপজেলা প্রশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতায় প্রশংসিত ইউএনও মুর্শিদা খাতুন আদিবাসীদের উন্নয়নে বরাদ্দের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মোস্তাফিজুর রহমান নিয়ামতপুরে চায়ের দোকানে পুলিশের অভিযান, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় আলহামদুলিল্লাহ ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

নিয়ামতপুরে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নন্দীগ্রাম গ্রামের মো. রাকিবের ছেলে মো. রশিদ সাগর (২৭) এবং পতকৈল গ্রামের মো. আজাহারের ছেলে মো. মাসুদ রানা (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com