শিরোনাম :
বকশীগঞ্জে অবৈধভাবে মজুদ ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করতে হবে ———-মোস্তাফিজুর রহমান এমপি শুভেচ্ছা ও অভিনন্দন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় দৈনিক আজকের খোলা কাগজ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশের গণমাধ্যম ও তথ্য-সম্প্রচার খাতের উন্নয়ন, স্বাধীন সাংবাদিকতার বিকাশ এবং পেশাদার সাংবাদিকদের কল্যাণে তাঁর কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছি। আলমগীর কবির সম্পাদক দৈনিক আজকের খোলা কাগজ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, সেবা ব্যাহত নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাইমদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

বকশীগঞ্জে অবৈধভাবে মজুদ ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

মারুফ হাসান বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুলাল নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে বিপুল পরিমাণ সার মজুদ করার খবর পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন না থাকায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুলালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুদ, পরিবহন কিংবা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  "ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার"

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com