শিরোনাম :
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব বকশিগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহিলার গলিত লাশ উদ্ধার চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান রাজশাহীর বাঘায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বকশিগঞ্জে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বউ-শাশুড়ির টাকা ছাড়া মেলে না সেবা!” অভিযোগের শীর্ষে নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিস নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং স্থানীয় সড়কের সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সাল তালুকদার।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনসুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব দপ্তরের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com