শিরোনাম :
বকশীগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অবৈধভাবে মাটি কাটায় বকশিগঞ্জ প্রশাসন কঠোর অবস্থান জরিমানা ৫০ হাজার চৌদ্দগ্রামে দাদা,দাদী, মায়ের,মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরণ বকশীগঞ্জ সদর হাসপাতালে মসজিদের দানবাক্স ভেঙ্গে চুরির অভিযোগে যুবক আটক ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক আটক নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীমন্তপুরে তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলফুয়াদ ইমনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৯২ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো. আলফুয়াদ ইমনের উদ্যোগে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলাকে কেন্দ্র করে হরিপুর গ্রামের মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরাও মাঠে ভিড় করেন।
আয়োজক মো. আলফুয়াদ ইমন বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাই মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শ্রীমন্তপুর ইউনিয়নের তরুণদের নিয়ে ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ  ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com