শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী রেহেল রানা আটক চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি

নিয়ামতপুরে ভূমিদস্যু ও মামলা বাণিজ্য আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯৮ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে ভূমিদস্যু ও মামলা বাণিজ্য আনিসুর রহমানের মৃত ভাতিজা কামালকে পুঁজি করে মুন্দিখৈর গ্রামের ১৭ জন ভুক্তভোগীকে মিথ্যা মামলায় দেওয়ার পায়তারা করার প্রতিবাদে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১ টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগী রিয়াজ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে রিয়াজ আহমেদ বলেন, আনিসুর রহমানের নেতৃত্বে শরিফ, আব্দুল বারী, মোজা ইসলাম, আকতারুল ইসলাম ও ওয়াদুল সোহেল মৃত কামালকে পুঁজি বানিয়ে এলাকায় মিথ্যা মামলা দেওয়া পায়তারা করছে। আমাদের সাথে তার জমি জমা সংক্রান্তের বিরোধ চলছে। এরই জের ধরে গত ০৫ আগস্ট তার আপন ভাতিজা কামাল হোসেন নিজ বাড়িতে অটো চার্জার গাড়িতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে মৃত্যু বরণ করেন। আনিসুর রহমান ও কামালের মা আনোয়ারা বেগম পূর্বের জের ধরেই এলাকায় প্রায় ১৭ জনের নামে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। মুঠোফোনে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে। আমরা নিরুপায় হয়ে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করি।
ভুক্তভোগী আশাদুল ইসলাম বলেন, আনিসুর রহমান এলাকায় প্রভাব ঘাটিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের নিকট আবেদন করছি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হউক।
ভুক্তভোগী শেফালী বেগম বলেন, আনিসুর রহমানের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। একটা মামলাও চলমান আছে। মৃত ভাতিজাকে পুঁজি করে আবারও ১৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে। আমরা প্রশাসনের নিকট এর একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন, ৫১ বছরে পদার্পণ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com