শিরোনাম :
বকশীগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অবৈধভাবে মাটি কাটায় বকশিগঞ্জ প্রশাসন কঠোর অবস্থান জরিমানা ৫০ হাজার চৌদ্দগ্রামে দাদা,দাদী, মায়ের,মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরণ বকশীগঞ্জ সদর হাসপাতালে মসজিদের দানবাক্স ভেঙ্গে চুরির অভিযোগে যুবক আটক ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক আটক নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত

নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১৩ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী কৃষক এমরান হোসেনের মিশ্র ফল বাগানে ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক মাঠ দিবসে ড্রিপ সেচ প্রযুক্তির কার্যকারিতা পানি সাশ্রয়, সেচের দক্ষতা বৃদ্ধি, ফসলের উৎপাদনশীলতা এবং কৃষকের উৎপাদন খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে স্থাপিত ড্রিপ সেচ ব্যবস্থা প্রদর্শন করা হয় এবং কৃষকদের ড্রিপ সেচ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারবিধি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় কৃষকরা ড্রিপ সেচ ব্যবস্থার ব্যবহারিক সুবিধা সম্পর্কে মতামত প্রদান করেন এবং পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তি সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

উক্ত কৃষক মাঠ দিবসে স্থানীয় কৃষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সহকারী প্রকৌশলী তারিক আজিজ,উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড, বগুড়া,সহকারী পরিচালক সামসুজ্জামান সুমন,ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউএসডিও প্রতিনিধি গীতা মিস্ত্রি,মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় সরকারের প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, উপকারভোগী কৃষক মোঃ এমরান হোসেন, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পানি সাশ্রয়ী ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ড্রিপ সেচ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com